রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
জেলার চারঘাট উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্রকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-৫ | গ্রেপ্তার আসামি চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে|
আজ বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়| আজ দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে|
র্যাব জানায়, গতকাল বুধবার দুপুরে ভিকটিম শিশুটি প্রতিবেশী আসামি দেব চন্দ্র দাসের বাসায় টিভি দেখতে যায়| এ সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে আসামি শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে| পরবর্তীতে ভিকটিমের পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়| সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে|
এ ঘটনায় ভিকটিমের বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন| এরপরই র্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে| এর কয়েক ঘণ্টার মধ্যেই র্যাব তাকে গ্রেপ্তার করে| প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার ¯ করেছে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে । ।