ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন প্রায় ১,২০০ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির ৪৩ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৩১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ ১৫ হাজার ২৬৭ টাকা। ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬১ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৪ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৬টির শেয়ারদর বেড়েছে, ১৮৫টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি, রবি আজিয়াটা, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড, বিডি থাই, ব্র্যাক ব্যাংক, বিডি থাই ফুড এবং এপেক্স স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, আইএফআইসি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, ক্রাউন সিমেন্ট, এবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড এবং এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১। অন্যদিকে দর পতনের শীর্ষে ১০ কোম্পানি হলো- শ্যামপুর সুগার, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল, পিপলস লিজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, বিডি থাই ফুড, আজিজ পাইপস, মেঘনা পেট, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং নিউলাইন।