স্পেনের তিন অঞ্চলে তাপপ্রবাহ, জারি সর্বোচ্চ সতর্কতা

প্রকাশঃ Jul 7, 2026 - 20:22
স্পেনের তিন অঞ্চলে তাপপ্রবাহ, জারি সর্বোচ্চ সতর্কতা

স্পেনের পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে মঙ্গলবার দেশটির আবহাওয়া সংস্থা এইমেট সর্বোচ্চ লাল রঙের সতর্কতা জারি করেছে।  একই সঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। দক্ষিণ ইউরোপজুড়ে এ সপ্তাহে যে নতুন তাপপ্রবাহ শুরু হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আরাগন, কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়া অঞ্চল। বার্সেলোনা  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আবহাওয়াবিদরা জানান, এ তাপপ্রবাহ অন্তত বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য ও সম্পদের ওপর সম্ভাব্য ‘অত্যন্ত গুরুতর প্রভাব’ পড়তে পারে।