টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশঃ Jun 19, 2026 - 18:52
টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ৪ উইকেটে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মাহেদি হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।

একটি পরিবর্তন হয়েছে অস্ট্রেলিয়া একাদশে। জাভিয়ের বার্টলেটের জায়গায় সুযোগ পেয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। অস্ট্রেলিয়ার জয় আটবার।

বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, শামীম হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাহিদ রানা, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও স্পেন্সার জনসন।