প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

প্রকাশঃ Jun 16, 2026 - 13:08
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা গত ৯ জুন অনুষ্ঠিত হয়।  ওই সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছিল। সেখান থেকে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।