সুনামগঞ্জে মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ রোববার সকাল ১০ টায় ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য পক্ষ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান, সিভিল সার্জন জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জেলা বিএনপির অহ্বায়ক কমিটির সদস্য অ্যাড শেরনূর আলী, এটিএম হেলান, মৎস্যজীবী প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম মাহফুজুর রহমান।
সভা শেষে মৎস্যজীবীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। দেশীয় মাছ উৎপাদনে পুরস্কার পেয়েছেন আবু বকর, শুটকী উৎপাদনে জিল্লুর রহমান বাচ্চু, কার্প মিশ্র জাতীয় মাছ উৎপাদনে আবুল বাসার, হ্যাচারি ওনার মো. মাজহারুল ইসলাম রিয়াদ, নার্সারিতে পুরস্কার পেয়েছেন মো. লিটন।
সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে আমাদের আরো এগিয়ে আসতে হবে। পুষ্টি, আমিষের অভাব পূরণে দেশীয় মাছের বিকল্প নেই।