শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে
জেলা প্রশাসনের মাসিক রাজস্ব সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি জেলা প্রশাসক সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।