রাজশাহীতে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ
রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার পর রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জেলার আইনশৃংখলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
নব যোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের পূর্ববর্তী কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর, ঢাকা। তিনি ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।