উন্মুক্ত র্যাংকিং টিটিতে চ্যাম্পিয়ন হৃদয়-মৌ
উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ।
পুরুষ বিভাগে জাভেদ রানারআপ এবং মেয়েদের বিভাগে রানারআপ হন রেশমী তঞ্চঙ্গা। অনূর্ধ্ব-১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ন ও নাফিজ ইকবাল রানারআপ, বালিকা বিভাগে খই খই সাই মারমা চ্যাম্পিয়ন ও রেশমী তঞ্চঙ্গা রানারআপ হন।
অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মৃদুল রহমান চ্যাম্পিয়ন ও শাহীন আহম্মেদ রানারআপ এবং অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন ও রাফিয়া চৌধুরী রানারআপ হয়েছেন।
আজ রোববার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারন সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু।