সেপ্টেম্বরে ২১ দিনে রেমিট্যান্স বেড়েছে ১.৬ শতাংশ

প্রকাশঃ Sep 22, 2026 - 21:00
সেপ্টেম্বরে ২১ দিনে রেমিট্যান্স বেড়েছে ১.৬ শতাংশ


চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭৮৮ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।