জেলা প্রশাসকের সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
জেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। আজ শনিবার সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনজিত কুমার চন্দ।
সদর উপজেলার গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি কলেজ পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় মোট ১৫,৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ এইচএসসিতে ১৩,৬৮৮ জন, আলিমে ৯৫৩ জন, এবং ভোকেশনালে ৭০০ জন শিক্ষার্থী রয়েছে। মোট ৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।