নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মোঃ তানভীর খান (সিনিয়র রিপোর্টার)
নিষিদ্ধ ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর (পশ্চিম) বাংলাদেশ ছাত্রদল।
২৯ জুন ২০২৬ ইং তারিখে, রোজ সোমবার -এ অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক, ঢাকা মহানগর (পশ্চিম), বাংলাদেশ ছাত্রদল। তিনি বলেন, "যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করতে হবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও জনজীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।"
তিনি আরও বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতা ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিক্ষোভ মিছিল শেষে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।