ঢাকা-১৪ এর ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনায় রিজভী আহমেদ দীপ্ত কাউন্সিলর পদে প্রার্থী হয়ে উন্নয়নের প্রতিশ্রুতি

প্রকাশঃ Mar 6, 2026 - 15:51
ঢাকা-১৪ এর ১০ নং ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনায় রিজভী আহমেদ দীপ্ত কাউন্সিলর পদে প্রার্থী হয়ে উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তরুণ নেতা রিজভী আহমেদ দীপ্ত। তিনি ১০ নং ওয়ার্ডের কৃতি সন্তান এবং এলাকাবাসীর কাছে সুপরিচিত একটি মুখ। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের একজন কর্মী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা বর্তমানে দারুস সালাম থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেধাবী ও পরিশ্রমী এই ছাত্রনেতা তরুণ প্রজন্মের কাছে একজন অনুপ্রেরণার নাম হিসেবে পরিচিত। স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত হলে ১০ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং তরুণদের সম্পৃক্ত করে একটি সুন্দর ও পরিকল্পিত ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। এলাকাবাসীর আশা, তরুণ এই নেতৃত্ব আগামী দিনে ১০ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।