১০৯ রানে এগিয়ে মধ্যাহ্ন বিরতিতে জিম্বাবুয়ে

প্রকাশঃ Jun 29, 2026 - 22:30
১০৯ রানে এগিয়ে মধ্যাহ্ন বিরতিতে জিম্বাবুয়ে

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেট হাতে নিয়ে ১০৯ রানে এগিয়ে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৪০ রানের জবাবে ২ উইকেটে ২৪৯ রান করেছে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া অপরাজিত ১২৭ রান করেন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। দিন শেষে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৩৬ রান করে জিম্বাবুয়ে। কাইয়া ৭৬ ও ব্রেন্ডন টেইলর ১৭ রানে অপরাজিত থাকেন। 

দ্বিতীয় দিন ১৭ রানেই বাংলাদেশ পেসার খালেদ আহমেদের বলে আউট হন টেইলর। দলীয় ১৪৩ রানে টেইলর ফেরার পর ক্রিজে আসেন ব্রায়ান বেনেট। তৃতীয় উইকেটে কাইয়ার সাথে ১০৭ রান যোগ করে দিনের প্রথম সেশন শেষ করেন বেনেট। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন কাইয়া। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কাইয়া ১২৭ ও বেনেট ৫৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের খালেদ ৪৯ রানে ২ উইকেট নেন।