সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

প্রকাশঃ Sep 14, 2026 - 20:25
সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ


জেলায় আজ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের ১৫ লাখ ১১ হাজার ছয়শ’ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। 

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। 

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সঞ্জিত কুমার, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে জেলার ৫০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।