জাতীয় আইনগত সহায়তা দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা

প্রকাশঃ Apr 28, 2026 - 18:10
জাতীয় আইনগত সহায়তা দিবসে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা

জেলায় আজ (মঙ্গলবার) ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে সকাল ৯টায় জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজকোর্ট প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আকবর হোসেন এতে সভাপতিত্ব করেন।

লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ জুনাইদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত দায়রা জজ শ্যাম কান্ত সিনহা, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিব উল্লাহ, নারী, শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক জিনাত সুলতানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, সিভিল সার্জন ড. মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা চিফ লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পাবলিক প্রসকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বারের সভাপতি অ্যাড. আব্দুল হামিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কোর্টের কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ আইনি পরামর্শের জন্য ৬টি স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।