বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণিসম্পদ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

প্রকাশঃ Apr 12, 2026 - 22:08
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণিসম্পদ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণিসম্পদ সম্মিলিত পেশাজীবী পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জনাব মো. আফসার আলীকে সভাপতি এবং জনাব মো. শফিকুর রহমানকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

গতকাল (১১ এপ্রিল ২০২৬) প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে নেতৃবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান পরিদর্শন করেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।