কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
প্রকাশঃ Jun 7, 2026 - 19:55
জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে । আজ ভোর সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাফদারপুর স্টেশন মাস্টার মো. গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে পেছনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। তিনি জানান, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। উদ্ধার কাজ চলছে।