রাজবাড়ীতে মে দিবসের প্রস্তুতিমূলক সভা

প্রকাশঃ Apr 27, 2026 - 15:49
রাজবাড়ীতে মে দিবসের প্রস্তুতিমূলক সভা

রাজবাড়ী জেলায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মহান মে দিবস পালন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, সিভিল সার্জন প্রতিনিধি,  ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল হক, সহকারী কমিশনার মো. আরিফুল হক। সিবিএ’র জেলা সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মোল্লা, বাস মালিক সমিতি সহ সভাপতি মো মুরাদ হাসান, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ মোল্লা প্রমুখ। জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক শ্রম দিবস পালন শুধু মাত্র মিটিং মিছিল, রালীর মধ্যে সীমাবদ্ধ না রেখে শ্রমিকদের কল্যাণে কাজ করা উচিত।

মে দিবসে অহেতুক অপচয় না করে শ্রমিকদের অসহায় পরিবারের পাশে দাঁড়াই। তিনি বলেন আমাদের অনেক শিশু, পড়াশুনা বাদ দিয়ে শিশু শ্রমে জড়িয়ে পড়েছে। তাদেরকে এই কাজ থেকে নিরুৎসাহিত করে পড়াশুনায় মনোযোগী করতে আমাদের এগিয়ে আসা উচিত। এছাড়া অনেক শ্রমিক অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছে। তাদের খোঁজ খবর নেয়া, তাদের পাশে দাঁড়ান আমাদের কর্তব্য। আমরা অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ালে তাদের পরিবারের অনেক কষ্ট দূর হবে।

আসুন এই দিবস পালনের মাধ্যমে আমরা একে অপরের প্রতি সহনশীল হই সমাজকে সুখী সমৃদ্ধির দিকে এগিয়ে নেই। সভায় সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী বের করার সিদ্ধান্ত নেয়া হয়।